সিরাজগঞ্জে নৌকাডুবি, শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩০

খবর টি পড়েছেন : ৪৩৯
সিরাজগঞ্জে নৌকাডুবি, শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন বছরের এক শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে যমুনার স্থলচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। যে তিনজনের লাশ উদ্ধার হয়েছে তাদের দুইজনের পরিচয় জানা গেছে, এরা হলেন, পাষান আলী ও শেখ কামাল। পাষান আলীর বাড়ি বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামে। তার বয়স ৬৫ বছর। শেখ কামালের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামে। অপর শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। তার মা-বাবাও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

Shamol Bangla Ads

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে ৮০-৯০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত নৌকার ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার করে স্থলচর বাজারে রাখা হয়েছে। যাত্রীদের বেশিরভাগই ধান কাটার শ্রমিক। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে
স্থলচর ইউনিয়নের সদস্য আব্দুন নূর জানান, মঙ্গলবার দুপুর একটার দিকে এনায়েতপুর থানার অদুরের ঘাট থেকে জেলার চৌহালী উপজেলা সদরের দিকে যাত্রী পরিবহনকারী শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি ছেড়ে যায়। নৌকাটিতে ধান কাটার শ্রমিক বেশি ছিলেন। শ্রমিকরা টাঙ্গাইলের করটিয়ায় যাওয়ার কথা ছিল। দুপুর পৌনে ২টার দিকে যমুনার স্থল নামক স্থানে নৌকাটি প্রবল ঢেউয়ের কবলে পড়ে। নৌকার মাঝি ইব্রাহীম হোসেন সাঁতরে উঠতে সক্ষম হলেও নারী ও পুরুষসহ কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালদ্বীপ থেকে ফিরলেন ১২০০ জন পরবর্তী সংবাদ ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads