স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন সংগঠনের শ্রমিকদের মাঝে পৌরসভার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ মে রবিবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল ও ২ কেজি আলু।

পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিন শেরপুরের জুয়েলারী শ্রমিক, বিদ্যুৎ কারিগরি শ্রমিক, স্টুডিও শ্রমিক, গার্মেন্টর্স শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ৩ শতাধিক সদস্যের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
























