শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ করোনার প্রভাবে ঘরে থাকা দুস্থ্য অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালখিলা ইয়ং ষ্টার ক্লাবের সভাপতি শাকিল আহম্মেদ। ২৩ মে শনিবার দিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে বিধবা, অসহায় ও হতদরিদ্র ৩শ পরিবারের মাঝে ব্যাক্তিগত অর্থায়নে চাল, চিনি, সেমাই ও সাবান বিতরণ করেন। এর কয়েকদিন আগে ২শ পরিবারের মাঝে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোপালখিলা উচ্চ বিদ্যালযের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ আব্দুল জলিল মিয়ার ছেলে।
ঈদ উপহার বিতরণকালে গড়জরিপা ইউনিযনের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলম সুমন, সহ-সভাপতি সাইম হোসেন, সাংগঠনিক সম্পাদক জসিম আহম্মেদ, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান, সোহানুর রহমান, লাভলু মিয়া, সাব্বির হোসাইন, নাঈম, জুবায়ের, আনছার, সাইফুল ইসলাম ও ইউনিয়ন তাতীলীগের আহবায়ক আবু রাসেল (আশকর)সহ স্থানীয় দলীয় নেতা-কর্মী ও গোপালখিলা ইয়ং ষ্টার ক্লাবের নেতৃবৃন্দ স্ব-স্ব এলাকায় উপস্থিত ছিলেন।
























