ads

শনিবার , ২৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে ২ হাজার পরিবার পেলো বিজিবি’র খাদ্য সহায়তা

খবর টি পড়েছেন : ২২৯
শেরপুর সীমান্তে ২ হাজার পরিবার পেলো বিজিবি’র খাদ্য সহায়তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরের সীমান্তবর্তী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ মে শনিবার বিকেলে বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের তরফ থেকে নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার ক্যাম্পের আওতায় নাকুগাঁও স্থলবন্দর এবং রামচন্দ্রকুড়া ক্যাম্পের আওতায় স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে ২ শতাধিক পরিবারের মাঝে বস্তাভর্তি ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শেরপুর সীমান্তে বিভিন্ন বিজিবি ক্যাম্পের মাধ্যমে এদিন ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এর আগে প্রথম দফায় আরও এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিলো বলে জানান বিজিবি কর্মকর্তারা। ওইসব খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে প্রতি পরিবারের জন্য ৪ কেজি চাল, ৪ কেজি আটা, ২ লিটার তেল, এক কেজি লবন, ২ কেজি চিনি, সাবান ও সেমাই। বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে ওইসব উপহার সামগ্রী বিতরণ কাজ উদ্বোধন করেন। ওইসময় ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তৌহিদ মাহমুদ, সহকারি পরিচালক ইউনুছ আলীসহ স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আনিসুর রহমান বলেন, এ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের মাধ্যমে এ নিয়ে দু’দফায় সীমান্ত এলাকায় বসবাসকারী ২ হাজার কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হলো। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজিবি’র মাধ্যমে বিতরণের জন্য ওইসব উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আরও কোন সংগঠনের পক্ষ থেকে কিংবা উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা পাওয়া যায় সে অনুযায়ী সীমান্ত জনপদের মানুষের মাঝে বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সেলাই মেশিন ও খাদ্য সহায়তা পেল স্বামীহারা… পরবর্তী সংবাদ শেরপুরে বিভিন্ন পর্যায়ে খাদ্য সহায়তা পেল আরও ৬শ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads