ads

বুধবার , ২০ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিউম্যানিটি ফর শেরপুর’র উদ্যোগে ৮শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

খবর টি পড়েছেন : ২৩১
হিউম্যানিটি ফর শেরপুর’র উদ্যোগে ৮শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি ফর শেরপুরের উদ্যোগে ধাপে ধাপে ৮শ হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার সকালে সদর উপজেলার ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বাঘেররচর ওটাঙ্গারপাড়া এলাকার নিম্ন আয়ের ২৫০ টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল , ১ কেজি আলু, আধা কেজি সেমাই ও আধা কেজি চিনি।

Shamol Bangla Ads

ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে সামিউল ইসলাম সজীব, পলাশ, সাঈদ, লোকমান, শিমুল, তুষার, আরমান, মিশুক, জনি, সাইদুর, আলহাজ্ব আক্তার হোসেন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির মুখপাত্র আরমান জানান, করোনাকালীন এই ভয়ংকর সময়টিতে যারা কর্মহীন হয়ে পড়েছে, তাদের সাহা্য্যের জন্য ভবিষ্যতেও তারা তাদের এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবে ।
উল্লেখ্য, গত একমাসে সংগঠনটি ৪ টি ধাপে জেলার মোট ৮শ দুস্থ পরিবারের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভোগাই ব্রিজে ধস ॥ ২৩ কিলোমিটার ঘুরে… পরবর্তী সংবাদ নকলা পৌর শহরের প্রবেশদ্বারে পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads