ads

শনিবার , ১৬ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দরিদ্র-অসহায় ২৩৮ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৯৯
শেরপুরে দরিদ্র-অসহায় ২৩৮ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারের সদস্য ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত হুইপ আতিউর রহমান আতিক এমপির স্বেচ্ছাধীন তহবিলের ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ১৬ মে শনিবার সকালে শহরের জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২৩৮ জনের হাতে ওই নগদ টাকা তুলে দেন হুইপ আতিক। এর মধ্যে ১৩টি সংগঠনকে ৪ হাজার করে ও বাকিদের ২ হাজার টাকা হারে নগদ টাকা প্রদান করা হয়। ওইসময় হুইপ আতিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, দেশরতœ শেখ হাসিনা সবসময় গরিব-দুঃখী মানুষের পাশে রয়েছেন। এই করোনা পরিস্থিতিতে যাতে কোন দুঃস্থ মানুষকে না খেয়ে থাকতে হয়, সেজন্য প্রধানমন্ত্রীর উপহারসামগ্রীর পাশাপাশি নগদ টাকাও বিতরণ করা হচ্ছে।

Shamol Bangla Ads

অর্থ বিতরণকালে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহের পিসিআর ল্যাবে আটকে আছে শেরপুরের ৫০৭ করোনা… পরবর্তী সংবাদ শেরপুরে এবার বিডি ক্লিনের ৪ মাসের সহায়তা পেলো…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads