ads

শনিবার , ১৬ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চেম্বারের সৌজন্যে সদর হাসপাতালে মেডিকেল সেফটি সেন্টার স্থাপন

খবর টি পড়েছেন : ১৮৭
শেরপুরে চেম্বারের সৌজন্যে সদর হাসপাতালে মেডিকেল সেফটি সেন্টার স্থাপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে চিকিৎসকদের সুরক্ষার সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে জেলা সদর হাসপাতালে মেডিকেল সেফটি সেন্টার স্থাপন করা হয়েছে। ১৭ মে শনিবার বিকেলে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সৌজন্যে হাসপাতালের সামনে স্থাপিত ওই সেন্টারের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাদিম হাসান, জেলা স্বাচিপের সভাপতি ডাঃ এটিএম মামুন জোস, জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ খাইরুল কবির সুমন, বিএমএর কেন্দ্রিয় সদস্য ডাঃ শারমিন রহমান অমি, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, সহসভাপতি প্রকাশ দত্তসহ হাসপাতালের চিকিৎসক ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সেন্টারটি উদ্বোধন করে হুইপ আতিউর রহমান বলেন, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিরলসভাবে কাজ করছেন। দায়িত্ব পালনকালে জেলার ছয়জন চিকিৎসকসহ ১৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই চিকিৎসকেরা যাতে নিরাপদে ও সুরক্ষার সঙ্গে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন সেজন্য এই মেডিকেল সেফটি সেন্টারটি স্থাপন করা হলো। পাশাপাশি রোগীরাও এখানে বসে স্বাচ্ছন্দে চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসকদের দৃঢ় মনোবল নিয়ে রোগীদের সেবা প্রদানের আহবান জানিয়ে হুইপ আতিউর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে। সেফটি সেন্টারটি স্থাপন করে দেওয়ায় চেম্বার অব কমার্সকে ধন্যবাদ জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাদ্রাসা শিক্ষকের ইন্তেকাল পরবর্তী সংবাদ সেই ইজিবাইক চালকের পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসন 

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads