ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভায় জেলা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ১২৫
শেরপুর পৌরসভায় জেলা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে পৌর শহরের ৩শ অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী পরিবারের মধ্যে ওইসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, ডাল, আলু, চিনি ও সেমাই।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট মুখলেছুর রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, ছাত্রদল জেলা সভাপতি মো. শওকত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসনের ৪২টি অভিযান পরিচালিত পরবর্তী সংবাদ সাবেক এমপি নিজাম উদ্দিন আহমেদ’র পরিবারের পক্ষ থেকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads