ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার সাবেক এমপি শ্যামলীর পিপিই পেলো প্রেসক্লাব ও বিডিক্লিন

খবর টি পড়েছেন : ২৫৪
শেরপুরে এবার সাবেক এমপি শ্যামলীর পিপিই পেলো প্রেসক্লাব ও বিডিক্লিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে এবার আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর পিপিই(পারসনাল প্রটেকটিভ ইকুয়েবমেন্ট) পেলো শেরপুর প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর। ১৩ মে বুধবার রাতে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাবে গিয়ে সাবেক এমপি শ্যামলীর পক্ষে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের হাতে সদস্য-সাংবাদিকদের জন্য ৫০টি পিপিই ও ৫০টি মাস্ক তুলে দেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, সাপ্তাহিক ‘শ্যামলী শেরপুর’র নির্বাহী সম্পাদক উমর ফারুক। ওইসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সহ সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল , সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, দপ্তর সস্পাদক আসাদুজ্জামান মোরাদ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে ১৪ মে বৃহস্পতিবার দুপুরে শহরের ঢাকলহাটী মহল্লাস্থ সাবেক এমপি শ্যামলীর বাসা থেকে তার পক্ষ থেকে একইভাবে ‘বিডি ক্লিন শেরপুর’র জেলা সমন্বয়ক আল আমিন রাজুর হাতে ১১টি পিপিই ও ১১টি মাস্ক তুলে দেওয়া হয়। ওইসময় বিডি ক্লিনের সহ সম্বয়নক মেহেদী হাসান শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী মুঠোফোনে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে চিকিৎসক, প্রশাসন ও পুলিশ বাহিনীর মতো সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরাও ফ্রন্টলাইনে কাজ করছে। এ জন্য শেরপুরের গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যদের সুরক্ষায় ওই পিপিইসহ মাস্ক প্রদান করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাবেক এমপি নিজাম উদ্দিন আহমেদ’র পরিবারের পক্ষ থেকে… পরবর্তী সংবাদ শেরপুরে রমজানের ২০ দিনে সাবেক এমপি শ্যামলীর ইফতারী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads