ads

মঙ্গলবার , ১২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিলামের সময় বাকি থাকতেই মুশফিকের ব্যাটের দাম উঠলো ৪০ লাখ!

খবর টি পড়েছেন : ১৯৫
নিলামের সময় বাকি থাকতেই মুশফিকের ব্যাটের দাম উঠলো ৪০ লাখ!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : নিলাম শেষ হতে এখনও বাকি ২ দিন। ঘণ্টা ও সেকেন্ডের হিসাব কষলে আরও বেশি। এর মধ্যেই সাকিব আল হাসানের ব্যাটকে টেক্কা দিল মুশফিকুর রহিমের ব্যাট! করোনা ভাইরাসে দুর্গতদের সাহায্যার্থে ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে বিক্রি করেছেন সাকিব। ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল সেই ব্যাট। এদিকে ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে ‍তুলেছিলেন মুশফিক। নিলাম শেষ হওয়ার ২ দিন বাকি থাকতেই ওই ব্যাটের দাম উঠেছে ৪০ লাখ টাকা। এখন প্রশ্ন উঠেছে, মুশফিকের ইতিহাস গড়া এই ‘এস এস’ ব্যাট ছুঁতে পারবে অর্ধকোটির ঘর? সময় হলেই তা দেখা যাবে। আপাতত করোনা ভাইরাসের বিপক্ষে লড়াইয়ে দেশের ক্রিকেটাররা ব্যক্তিগত যা কিছু নিলামে তুলেছেন, সেসবের মধ্যে মুশফিকের ওই ব্যাটের দামই উঠলো সবচেয়ে বেশি। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি ওই নিলামের লিংক দিয়েছেন মুশফিক। ব্যাটের দাম কত উঠছে, সেখানে তা দেখে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এ পর্যন্ত ৫২ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে। নিলামে ব্যাটের ভিত্তি মূল্য ছিল ৬ লাখ টাকা।

Shamol Bangla Ads

জানা গেছে, ২০১৬ সালে সিডনিতে স্থানীয় দোকানে একটি ক্রিকেট ব্যাটে সই করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ১৫ জনের বেশি ক্রিকেটার সই করেছিলেন সেই ব্যাটে। সেই ব্যাট হাতবদল হয়ে কাল অকশন ফর অ্যাকশনে নিলাম করে বিক্রি হয়েছে তিন লাখ টাকায়। ওই টাকা সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা দুর্গতের সাহায্যে ব্যয় করা হবে। এ ছাড়া নিলামে উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাট, মাশরাফি বিন মুর্তজার সই করা ক্যাপ, ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সই করা একটি ব্যাট।

উল্লেখ্য, মাশরাফির ক্যাপের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ৪০ হাজার টাকা। ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলেছেন নাঈম শেখ। তার ব্যাটের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ২৮ হাজার টাকা। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সই করা ব্যাটের ভিত্তি মূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। ১ লাখ ৮০ হাজার টাকা দাম উঠেছে এ পর্যন্ত। ওইসব নিলাম শেষ হতে আরও ২ দিন বাকি।

Shamol Bangla Ads

মোসাদ্দেকের ত্রিদেশীয় সিরিজ জয়ের ব্যাটের দাম এ পর্যন্ত উঠেছে ৩ লাখ ১ হাজার ২ টাকা। যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভসের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ৩০ হাজার টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫ মে থেকে মাঠে ফিরছে জার্মান ফুটবল পরবর্তী সংবাদ মেসির ৫ কোটি টাকা সাহায্য আর্জেন্টাইনদের জন্য

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads