ads

সোমবার , ১১ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও ১২০ অসহায় পরিবারে খাদ্য সহায়তা দিলেন ছাত্রলীগ নেতা মুরশিদ

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে আরও ১২০ অসহায় পরিবারে খাদ্য সহায়তা দিলেন ছাত্রলীগ নেতা মুরশিদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া আরও ১২০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মুরশিদুর রহমান আকন্দ। তিনি ১০ মে রবিবার সকালে শেরপুর শহরের উওরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের কর্মহীন ওই অসহায়দের মাঝে বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল, দেড় কেজি আলু, আধা কেজি করে ডাল, তেল, লবন, পিয়াজ ও একটি করে সাবান। এছাড়াও তালিকার বাহিরে থাকা উপস্থিত লোকদের মাঝে নগদ অর্থ প্রদান করেন তিনি। ওইসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেক্রমে বাংলাদেশ ছাত্রলীগ নিজ উদ্যোগে নিম্নআয়ের খেটে খাওয়া অসহায় লোকদের মাঝে যার যার সামর্থ অনুযায়ী খাদ্য সহায়তা ও আর্থিকভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে শেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। সামনের দিনগুলোতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
খাদ্য সহায়তা বিতরনকালে শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারন সম্পাদক প্রকাশ দত্তসহ ওয়ার্ড আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে করোনা প্রতিরোধে হাইজিন কিট বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে এবার করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads