ads

বৃহস্পতিবার , ৭ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ পরীক্ষাগারে আটকে আছে শেরপুরের ৩১৭ নমুনা পরীক্ষা

খবর টি পড়েছেন : ১৮০
ময়মনসিংহ পরীক্ষাগারে আটকে আছে শেরপুরের ৩১৭ নমুনা পরীক্ষা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষাগারে প্রক্রিয়াধীন অবস্থায় আটকে আছে শেরপুরের ৩১৭ নমুনা পরীক্ষা। নিয়মিতভাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে না, একদিন হলে আরেক দিন নমুনা পরীক্ষা হয় না। এমনকি একটানা ৬ দিন নমুনা পরীক্ষা না হওয়ার নজিরও রয়েছে। নমুনা পরীক্ষার এমন মন্থর গতির কারণে উদ্বেগ-উৎকন্ঠা আর আতঙ্ক ও বিভ্রান্তির মধ্যে পড়েছে এ জেলার মানুষ।
সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, বুধবার দুপুর পর্যন্ত শেরপুর জেলা থেকে মোট ৮৯৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫৮২টি নমুনা, যাতে শনাক্ত হয়েছে ৩০ জন রোগী। ৩১৭টি নমুনা পরীক্ষা আটকে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে সিভিল সার্জন জানান, সক্ষমতার তুলনায় নমুনার সংখ্যা বেশি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, শেরপুর জেলায় মোট করোনা আক্রান্ত ৩০ জন রোগীর মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জনের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। ১২ জন বর্তমানে শেরপুরে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ১ জন এবং ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৯ জনকে। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার ২শতাধিক পরিবহন শ্রমিক পেলো  প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পরবর্তী সংবাদ অসহায় কৃষকের পাশে ছাত্রলীগ নেতা সুজন রেজা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads