ads

বুধবার , ৬ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রমজানের ১২ দিনে সাবেক এমপি শ্যামলীর ইফতারী পৌঁছলো ৭ ইউনিয়নে

খবর টি পড়েছেন : ২১১
শেরপুরে রমজানের ১২ দিনে সাবেক এমপি শ্যামলীর ইফতারী পৌঁছলো ৭ ইউনিয়নে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ব্যতিক্রমী উদ্যোগে বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ইফতারী প্যেঁছে দেওয়া অব্যাহত রয়েছে। ২৫ এপ্রিল রমজানের প্রথম দিনে এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী নিজ হাতে শহরের ঢাকলহাটি এলাকা থেকে ওই ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিদিন বিকেলে দু’টি পিকআপ ভ্যানের মাধ্যমে শহর ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পাড়া-মহল্লায় ওই ইফতারী পৌঁছে দিচ্ছেন নিজের গড়া আদরজান ফাউন্ডেশনের লোকজন। এদিকে সাবেক সাংসদ শ্যামলীর পক্ষ থেকে ইফতারী পেয়ে বেজায়  খুশি লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষজন। আর ওই ব্যতিক্রমী উদ্যোগে অভিভূত সচেতন মহলসহ অনেকেই।

Shamol Bangla Ads

ইফতারী বিতরণের ধারাবাহিকতায় ৬ মে বুধবার রমজানের ১২তম দিনে বিকেলে শহরের ৭ ও ৯ নং ওয়ার্ডের খোয়ারপাড় শাপলা চত্তর মোড় ও তাতালপুর এলাকায় ব্যবসায়ী, হতদরিদ্র ও যাতাযাতকারী রোজাদারদের মাঝে ওই ইফতারী বিতরণ করা হয়। ইফতারী বিতরণে অংশ নেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ উমর ফারুক, জেলা কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু প্রমুখ। মঙ্গলবার গুড়িগুড়ি বৃষ্টি ও বৈরী

আবহাওয়ার মধ্যেও শহরের বিভিন্ন এলাকা ঘুরে অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন ওই ইফতারী। এ নিয়ে টানা ১২ দিনে শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে ওই ইফতারী। পৌরসভার বাকি ৫টি ওয়ার্ড ও সদরের ৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে ওই ইফতারী বিতরণ করা হবে। আর এর মধ্য দিয়ে পূরণ করা হবে রমজানব্যাপী ১৫ হাজার মানুষের মাঝে ইফতারী পৌঁছে দেওয়ার লক্ষ্য।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সাবেক সাংসদ এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী মুঠোফোনে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, করোনা সংকটের এ মহাদুর্যোগকালীন সময়ে এবার পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ওইসব কর্মহীনদের মাঝে ইফতারী বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন শেষ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম এবং পর্যায়ক্রমে সদর উপজেলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে। তিনি আরও বলেন, আমি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুর পৌর শহরসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক, সাবানসহ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকের ধান কেটে দিল পুলিশ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ত্রাণ বিতরণে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads