স্টাফ রিপোর্টার : করোনার প্রভাবে শ্রমিক সংকট এবং অল্প সময়ে সাশ্রয়ী মূল্যে কৃষকের পাকা ধান ঘরে তুলতে শেরপুরে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রে ধান কাটা শুরু হয়েছে। ওই যন্ত্রে একইসাথে মাড়াই-ঝাড়াই করে ধান বস্তাবন্দি হয়ে যায়। ৫ মে মঙ্গলবার সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে যন্ত্র দিয়ে ওই যন্ত্রের মাধ্যমে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে কৃষক আব্দুল হাই-এর ৩ একর জমির পাকা বোরো ধান ওই যন্ত্রের মাধ্যমে কাটা হয়।
উদ্বোধনকালে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, চেম্বার পরিচালক অজয় চক্রবর্তী জয়, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সাত্তার করিম, মোজম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে শহরের নামাশেরিরচর এলাকায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারাও যন্ত্রের মাধ্যমে ধানকাটা কর্মসূচি পরিদর্শন করেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা জানান, ১৮ লাখ টাকা মুল্যের কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রটি ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে স্থানীয় এক কৃষক ৯ লাখ টাকায় কিনেছেন। সদরে এ ধরনের ৯টি কম্বাউন্ড হারভেস্টারসহ জেলায় ৩৩ টি কম্বাইন্ড হারভেস্টার ভর্তূকি মূল্যে দেওয়া হয়েছে। এ যন্ত্রের মাধ্যমে এক একর জমির ধান কাটতে সময় লাগে মাত্র দেড় ঘন্টা এবং খরচ হয় মাত্র ৬ হাজার টাকা। কৃষকরা স্থানীয়ভাবে যোগাযোগ করে কিংবা কৃষি অফিসের সাথে যোগাযোগ করলে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে তাদের ধান কাটার ব্যবস্থা করা হবে।
শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মোহিত কুমার দে জানান, জেলায় এবার ৮৯ হাজার ৬৩৬ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার বোরোর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চালের আকারে ৩ লাখ ৯৬ হাজার ৩৮৭ মে.টন। ধানের যা অবস্থা তাতে বাম্পার ফলন আশা করছি।

স্থানীয় সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার খাদ্য রকারিভাবে বোরো ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি গুদামের জন্য ২৬ টাকা কেজি দরে প্রতিমণ ধানের দাম ১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া মধ্যস্বত্ব ভোগীরা যাতে সুবিধা না পায় এজন্য মোবাইল অ্যাপসের মাধ্যমে শেরপুরে এবার ধান কেনা হচ্ছে।নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে ভর্তূকি দেওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষকরা যাতে কৃষি যন্ত্রপাতি সুলভে ব্যবহার করতে পারে এজন্য ৫০ শতাংশ ভর্তূকি দিচ্ছে সরকার। তিনি বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্যমুল্য পায়, এজন্য ইতোমধ্যেই স

























