শেরপুরে আরও ২শ হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ নেতা মুরশিদ

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে আরও ২শ হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী তুলে দিলেন ছাত্রলীগ নেতা মুরশিদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরশিদুর রহমান আকন্দ। এরই ধারাবাহিকতায় ৪ মে সোমবার রাতে শহরের বটতলা কালিরবাজরস্থ শ্যামলবাংলা২৩ডটকম অফিসে নিজস্ব অর্থায়নে ২৫ জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ নিয়ে গত কয়েকদিনে শহরের আরও কয়েকটি এলাকাসহ আরও ২শ মানুষকে খাদ্য সহায়তা দিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি করে পিয়াজ, ডাল, লবণ ও একটি সাবান ।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট তাজমুল ইসলাম, এডভোকেট আশরাফুজ্জামান, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজিরুল আলম নাহিদ, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী সামসুল আরেফিন সোহেল উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ৩০ এপ্রিল শহরের অষ্টমীতলাস্থ শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে এলাকার ৩ শতাধিক হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান আকন্দ জানান, মমতাময়ী জননী শেখ হাসিনার নির্দেশনা আমার মতো ছাত্রলীগ কর্মীর আগামীর কর্মপন্থা। তাই বর্তমান প্রেক্ষাপটে করোনা ভাইরাসজনিত মহাদুর্যোগে বিবেকের তাড়নায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। তারই আওতায় ব্যক্তিগত অর্থায়নে শহরের ৯টি ওয়ার্ডে ৮শ মানুষের মাঝে ওই উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মুরশিদ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেসুর রহমান আকন্দের একমাত্র পুত্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পরিবারের শিশুকে চিকিৎসা… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি : সাংবা‌দিক‌দের সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্ত‌ক্ষেপ চান…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads