শেরপুরে অসহায় মানুষের পাশে শ্রমিক নেতা আরিফ রেজা

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে অসহায় মানুষের পাশে শ্রমিক নেতা আরিফ রেজা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে লকডাউনে কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ওইসব মানুষের মাঝে সহায়তার হাত বাড়িয়েছেন শেরপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা ট্রাক মিনি ট্রাক ট্যাংকলড়ী কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি, মরহুম শ্রমিক নেতা সেলিম রেজার প্রথম পুত্র আরিফ রেজা। ৩ মে রবিবার শেরপুর পৌর এলাকার নওহাটা, মনকান্দা, কান্দাপাড়া, খোয়াপাড়, মাধবপুর, কসবা এলাকার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের মাধ্যমে ২ শতাধিক মানুষের মাঝে ব্যক্তিগত তরফ থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক হাসিনাতুল জান্নান সাবিনা, শহর আওয়ামী লীগ নেতা আঃ মালেক, এডভোকেট সাইদুর রহমান দোলা, বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তুকারী শ্রমিক ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ফখরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান রেডু, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

এ ব্যাপারে আরিফ রেজা বলেন, করোনা ভাইরাসজনিত ভয়াবহ এ দুর্যোগে আমার ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকার কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের ব্যাপক অভিযান পরবর্তী সংবাদ শেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম ও দশকাহনীয়া পরিবারের সহায়তা পেলেন পত্রিকার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads