ফলো-আপ ॥ শ্যামলবাংলা২৪ডটকমে খবর প্রকাশের পর শেরপুরে জামিন পেল সেই শিশু

খবর টি পড়েছেন : ১৫২
ফলো-আপ ॥ শ্যামলবাংলা২৪ডটকমে খবর প্রকাশের পর শেরপুরে জামিন পেল সেই শিশু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমে খবর প্রকাশের পর অবশেষে দীর্ঘ ১ মাস হাজতবাসের পর জামিন পেয়েছে শেরপুর কারাগারে থাকা সেই শিশু আব্দুল আলিম (১৩)। ৩ মে রবিবার বিকেলে বিশেষ আবেদনে করোনা পরিস্থিতিতে ছুটিকালীন দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর পুলিশ রিপোর্ট পর্যন্ত শিশু আব্দুল আলিমকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এরপর ওই আদেশ পৌঁছলে সন্ধ্যায় জেলা কারাগার থেকে মুক্তি পায় আব্দুল আলিম। সোমবার ওই বিষয়টি নিশ্চিত করেছেন শিশু আলিমের আইনজীবী মোহাম্মদ তাজুমুল ইসলাম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার হেরুয়া বালুঘাট গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে ও শহরের গৌরীপুর দারুল আমান ক্যাডেট মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুল আলিম (১৩) লঘু অপরাধের এক মামলায় গ্রেফতার হয়ে ৩ এপ্রিল কারাগারে যায়। করোনা পরিস্থিতির কারণে ছুটিকালীন সময়ে বিশেষ দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিনের আবেদন করেও সম্ভব হয়নি শুনানী করার। কারণ আব্দুল আলিম শিশু হওয়ায় শিশু আদালত ছাড়া সে বিষয়ে শুনানীর এখতিয়ার না থাকায় নিম্ন আদালত শুনানী গ্রহণ করেননি। ওই বিষয়ে শ্যামলবাংলা২৪ডটকমে গত ২ মে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি দৃষ্টিগোচর হয় শিশু ও মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক সংগঠনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। সূত্রমতে, এক পর্যায়ে তা ছুটিকালীন সময়ে বিশেষ দায়িত্বে থাকা উচ্চ আদালতের দৃষ্টিগোচর হলে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক সেই শিশুর জামিনের বিষয়ে শেরপুরের নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর দ্রুত ব্যবস্থা নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপজেলা ত্রাণ সহায়তা সেলে আর্থিক সহায়তা দিল নকলা… পরবর্তী সংবাদ শেরপুর গ্র্যাজুয়েট ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পরিবারের শিশুকে চিকিৎসা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads