ads

শনিবার , ২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার : তামিম

খবর টি পড়েছেন : ২৩৭
সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার : তামিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোনো ধরনের দ্বিধা-দ্বন্দ ছাড়াই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে অ্যাখায়িত করলেন তামিম ইকবাল। অবশ্য তামিমের নিজেরও রয়েছে বেশ সমৃদ্ধ ক্যারিয়ার। দেশের পক্ষে ৩ ফরম্যাটেই ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। সব ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরির মালিকও তিনি। কিন্তু সাকিব এমন একজন অলরাউন্ডার যিনি দেশের হয়ে ব্যাটি-বোলিং ২ বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

Shamol Bangla Ads

বলাবাহুল্য, অনেক ক্রিকেটারের মতেই মাঠে সাকিবের উপস্থিতি দলকে উজ্জীবিত ও সাহসী করে তোলে, হাইভোল্টেজ ম্যাচে খেলোয়াড়দের শারীরিক ভাষাই বদলে দেয়। ব্যাটিং রেকর্ড হিসেবে ৩ ফরম্যাটেই তামিমের পরই দ্বিতীয়স্থানে আছেন সাকিব। কিন্তু বোলিং-এ ৩ ফরম্যাটে বাংলাদেশের পক্ষে ১ নম্বর স্থানে সাকিব। তার রয়েছে সমৃদ্ধ রেকর্ড। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে-টেস্ট ক্রিকেট ইতিহাসে বিশ্বে মাত্র ৩ জন খেলোয়াড়ের ১ ম্যাচে দুইবার ১০ উইকেট ও সেঞ্চুরির রেকর্ড রয়েছে। সাকিবের রয়েছে সকল টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ৫ উইকেট শিকারের কীর্তি। ওয়ানডে বিশ্বকাপে সেরা অলরাউন্ডার হিসেবে এক আসরে তার রয়েছে ৬শ রান ও ১০ টিরও বেশি উইকেট।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভক্তদের সঙ্গে সরাসরি লাইভ কথোপকথনে সাকিবকে নিয়ে কথা বলেছিলেন তামিম। তিনি বলেন, ‘অন্যান্য সকল ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি মনে করি বাংলাদেশে যত ক্রিকেটার তৈরি হয়েছে, তার মধ্যে সাকিব আল হাসান সর্বকালের সেরা। বাংলাদেশের ক্রিকেটের মধ্যে সে এখন পর্যন্ত সেরা ক্রিকেটার।’

Shamol Bangla Ads

তামিম বলেন, ‘সকলেই সাকিবের মত প্রতিভাবান ক্রিকেটার দলে চাইবে। অক্টোবর আসতে এখনো দু’মাস বাকী এবং আমি নিশ্চিত, সে দারুণভাবে ফিরে আসবে। যখন তার নিষেধাজ্ঞা শেষ হবে, আমি নিশ্চিত, এমন কোন অধিনায়ক নেই যে, তাকে দলে চাইবে না।’

উল্লেখ্য, জুয়াড়ির তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব। এর মধ্যে ১ বছর কমানো হয়েছে। সাকিব নিষেধাজ্ঞা শেষে এ বছরের অক্টোবরে মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তামিম আরও বলেন, সাকিবের মত খেলোয়াড় দলে থাকাটা একটা আশীর্বাদ। তিনি এমন একজন খেলোয়াড়র যাকে সব অধিনায়কই দলে চাইবেন।
সূত্র- বাসস।।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪ মে অনুশীলনে ফিরবে বার্সা-রিয়াল পরবর্তী সংবাদ অবশেষে ১১ মে অনুশীলনে নামছে রিয়াল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads