ads

শনিবার , ২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২ কৃষকের ধান কেটে দিলেন পৌর আ’লীগের নেতারা

খবর টি পড়েছেন : ১৯০
শেরপুরে ২ কৃষকের ধান কেটে দিলেন পৌর আ’লীগের নেতারা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দরিদ্র কৃষকদের ধান কাটার ধারাবাহিকতায় এবার শেরপুরে ২ কৃষকের ধান কেটে দিয়েছেন পৌর আওয়ামী লীগের নেতারা। ১ মে শুক্রবার শহরের দমদমা কালিগঞ্জ এলাকার দরিদ্র কৃষক আবুল কাশেম আকন্দের ৩৫ শতক জমির পাকা বোরো ধান কাটার সূচনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। ওইসময় অন্যান্যের মধ্যে শহর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল আলম টিটু, কোষাধ্যক্ষ আবুল হাসেম, সাবেক উপদেষ্টা খন্দকার কালু গাজী, ৯ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, ৭নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন বাদশা, জেলা শ্রমিক লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান শাহ আলম, দমদমা মহল্লা আওয়ামী লীগের সভাপতি মুসা আলম সরকার, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ প্রায় ২০ জন নেতা-কর্মী অংশ নেন। পরে তারা ওই কৃষকের ধান বাড়িতে পৌঁছিয়ে মাড়াই করে ঘরে তুলে দেন।

Shamol Bangla Ads

পরদিন শনিবার একইভাবে তারা স্থানীয় মাহফুজুল হক কাশেম নামে অপর এক দরিদ্র কৃষকের ৩০ শতক জমির পাকা ধান কেটে তার বাড়িতে নিয়ে মাড়াই করে দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ছাত্রদের উদ্যোগে ত্রাণ পেল ১৫০ অসহায় পরিবার পরবর্তী সংবাদ শেরপুরে লঘু অভিযোগে মামলায় কারাগারে কাঁদছে শিশু ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads