ads

শনিবার , ২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

খবর টি পড়েছেন : ২০২
করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যারা গুরুতর অবস্থায় রয়েছেন। তাদের জন্য জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে দেশটির বিজ্ঞানীরা রেমডেসিভিরের কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানিয়েছিল। পরে রেমডেসিভির’ ওষুধটি নিয়ে পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলও পেয়েছেন তারা। ১ মে শনিবার নিউইয়র্ক পোস্টের এক খবরে বলা হয়, শুক্রবার (১ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ওডেকে নিয়ে ওই ঘোষণা দেন।

Shamol Bangla Ads

চলতি বছরের ২৯ এপ্রিল হোয়াইট হাউসে করোনার সংক্রমণরোধে ‘রেমডেসিভিরের কার্যকারিতার ‘সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।

এদিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত আমেরিকায় প্রায় ১১ লাখ আক্রান্ত আর মৃত্যু ৬৪ হাজারেরও বেশি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা ভাইরাসের উৎস প্রাকৃতিক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরবর্তী সংবাদ করোনা ভাইরাসে সারাবিশ্বে ৫৫ সাংবাদিকের মৃত্যু

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads