ads

রবিবার , ৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাসে সারাবিশ্বে ৫৫ সাংবাদিকের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৭২
করোনা ভাইরাসে সারাবিশ্বে ৫৫ সাংবাদিকের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ মাসে বিশ্বের বিভিন্ন দেশে ৫৫ সাংবাদিকের মৃত্যু হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন প্রেস এমব্লেম ক্যাম্পেইন (পিইসি) তাদের এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে।
করোনায় সাংবাদিকের মৃত্যুতে নিন্দা জানিয়ে, বিশ্বজুড়ে সাংবাদকর্মীদের ওপর করোনাকালে নির্যাতনের অভিযোগ করেছে সংগঠনটি। এসব মৃত্যুর পেছনে পর্যাপ্ত সুরক্ষাসামগ্রীর অভাবকেই দায়ী করা হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসের মধ্যে সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে বলেও অভিযোগ করেছেন তারা।

Shamol Bangla Ads

পিইসির দেওয়া তথ্যমতে জানা যায়, গত ১ মার্চ থেকে ১ মে পর্যন্ত বিশ্বের ২৩টি দেশের প্রায় ৫৫ সংবাদকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মহামারি শুরুর পর থেকে বেশ কয়েকটি দেশে অসংখ্য প্রেসের স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে। করোনাভাইরাসের এই কঠিন সময়ে সেন্সরশিপ, ইন্টারনেট শাটডাউন, বিনা বিচারে সাংবাদিকদের আটক, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে, যা সংবাদপত্রের জন্য হুমকিস্বরূপ। খবর এএফপির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা চিকিৎসায় ‘রেমডেসিভির’ ব্যবহারের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র পরবর্তী সংবাদ ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩,৩২০, মৃত ৯৫

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads