ads

বুধবার , ২৯ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম

খবর টি পড়েছেন : ১৪৪
বাতিল হলো আর্জেন্টিনার ফুটবল মৌসুম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে স্থগিত হয়ে যাওয়া ২০১৯-২০ সালের ফুটবল মৌসুম বাতিল করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন(এফএ)। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া ওই ঘোষণা দেন।
স্থানীয় গনমাধ্যমকে তাপিয়া বলেন, ‘আমরা টুর্নামেন্ট শেষ করতে যাচ্ছি যাতে আমরা আগামী বছর মহাদেশীয় প্রতিযোগিতার জন্য সেরা দল বাছাই করতে পারি।’ আর্জেন্টিনা এফএ আরও জানিয়েছে, স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে এমন অবস্থার বিবেচনায় এই মৌসুম ও আগামী মৌসুমে কোন রেলিগেশন হবে না। এ লিগে রেলিগেশন নির্ধারন করা হয়, যা তিন বছরের মেয়াদে নেয়া প্রতি খেলায় পয়েন্ট দ্বারা সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু এই মৌসুম ও পরবর্তী মৌসুম তা স্থগিত থাকবে। দিয়াগো ম্যারাডোনার ক্লাব গিমনাসিয়া, শীর্ষ বিভাগেই থাকবে।

Shamol Bangla Ads

মার্চের শুরুতে শেষদিনে, গিমনাসিয়াকে ১-০ গোলে হারানোয় লিগ চ্যাম্পিয়নশীপ জিতলো বোকা জুনিয়র্স। মে’তে ২৪ দলের খেলা কোপা সুপার লিগার প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। লকডাউনের আগে শুধুমাত্র এই আসরটির একটি রাউন্ডের খেলা হয়েছিল।

উল্লেখ্য, ২০ মার্চ থেকে আর্জেন্টিনায় লকডাউন চলছে। আগামী ১০ মে পর্যন্ত কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে দেশটিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্রিকেটের জিনিসপত্র নিলামে দিতে চান সাকিব! পরবর্তী সংবাদ ৬ সপ্তাহে ৪ বার করোনায় আক্রান্ত দিবালা!

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads