স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ শুরু করেছেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু। এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল সংলগ্ন বটতলা মোড়স্থ নিজ বাসায় জেলার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের (হিজড়া সম্প্রদায়) মাঝে জনপ্রতি নগদ ৫শ করে ৫২ জনের হাতে ওই টাকা তুলে দেন ছানু। এর আগে তার ব্যক্তিগত উদ্যোগে শতাধিক সড়ক পরিবহন চালক-শ্রমিকের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

সহায়কা প্রদানকালে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে আমাদের খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো কর্মহীন অবস্থায় অসহায় হয়ে পড়েছে। তাই তাদের সহযোগিতায় আমার ব্যক্তিগত তরফ থেকে আজ থেকে নগদ অর্থ সহায়তা শুরু করা হলো। পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নে ও পৌরসভায় রোজার আগেই ওই টাকা বিতরণ করা হবে। প্রতি ইউনিয়নে ৫০ হাজার টাকা করেসহ প্রায় ১০ লক্ষ টাকা বিতরণ করবেন বলেও জানান তিনি।
























