ads

রবিবার , ১৯ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

খবর টি পড়েছেন : ১৯০
সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্বসহ বিশ্ব ক্রীড়াঙ্গন। কবে আবার মাঠে বসে খেলা দেখতে পারবে তারও কোন নিশ্চয়তা নেই। তবে স্থবির হয়ে পড়া ক্রীড়াবিশ্ব খোলস থেকে বের হওয়ার পদক্ষেপ নিচ্ছে একটু একটু করে। ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর দলগুলো অনুশীলনে ফেরার সময় ঠিক করে এগোচ্ছে। এরমাঝেই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই মাঠে ফেরানোর সময় জানিয়ে দিল তারা।

Shamol Bangla Ads

আগামী সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইপর্ব শুরু করতে চায় কনমেবল। প্রথম দুই রাউন্ড স্থগিত হয়ে গেছে। সেটা পরে হবে নতুন সূচি ঠিক করে। আপাতত সামনের সূচি ধরে আগাবে ম্যাচ। লাতিন অঞ্চলের ফেডারেশনগুলোর সঙ্গে ভিডিও বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে মহাদেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

যদিও নির্দিষ্ট কোনো তারিখ বলেনি কনমেবল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, ৪ থেকে ৮ তারিখের মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে লিওনেল মেসি, ব্রাজিলকে নিয়ে নেইমার, উরুগুয়েকে নিয়ে লুইস সুয়ারেজের মাঠে নামার একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শুধু।

Shamol Bangla Ads

স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকা আগামী বছরের ১১ জুন থেকে আয়োজনের কথাও জানিয়েছে কনমেবল। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টটি একই সময়ে চলতি বছর হওয়ার কথা ছিল। করোনায় স্থগিত হয়ে গেছে আসর। স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডও সামনের বছরের জুনে করতে চায় অঞ্চলটি, কোপার ঠিক আগে আগে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন রূপে ফিরছে বার্সেলোনা পরবর্তী সংবাদ বেকহ্যামের চোখে মেসিই এগিয়ে

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads