ads

শনিবার , ৪ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ স্থগিত

খবর টি পড়েছেন : ২২৫
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ স্থগিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মে’তে বেলফাস্টে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ইংল্যান্ডে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড মিলে ওই সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আইরিশ এবং যুক্তরাজ্যের সরকার আন্তর্জাতিক সীমান্ত, ক্রীড়া আয়োজন এবং জনসমাগম বাতিল করার পরামর্শ দিয়েছেন। আর তাই দুই বোর্ড মিলে এই সিরিজ স্থগিতের সিদ্ধান্তে সম্মত হয়েছে।
আইরিশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডটরম বলেন, ‘ কভিড-১৯ এর মাত্রা কতটা গুরুতর তা বুঝে এবং দুই দেশের সরকারের পরামর্শ শুনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপে উঠে এসেছে যে, সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের অনিশ্চিত বাড়ছে।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আমরা আমাদের ক্রিকেটার, কোচ, দর্শক এবং দেশের মানুষের নিরাপত্তার ব্যাপারে দায়বদ্ধ। আগামী মাসগুলোতে অবস্থা কি হবে, সেটা বোঝার চেষ্টা না করে, আমরা জনগণকে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দ্বিধা করতে পারি না।’
আইরিশ ওই বোর্ড কর্মকর্তা জানান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবো। দুই বোর্ডের আলোচনা অব্যাহত থাকবে। স্বাস্থ্য কর্মকর্তা এবং দেশে-বিদেশে থাকা অন্যান্য কৃতপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। সিরিজটি স্থগিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তাকে আমরা ধন্যবাদ জানায়। সিরিজের নতুন সূচি ঠিক করার ব্যাপারে আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম এখন করোনা চিকিৎসা কেন্দ্র পরবর্তী সংবাদ ধনী মালিকদের নয়, অসহায়দের সাহায্য করতে রাজি ফুটবলাররা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads