ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্টোবরে বসতে পারে আইপিএল

খবর টি পড়েছেন : ৪০৫
অক্টোবরে বসতে পারে আইপিএল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের প্রার্দুভাবে স্থবির হয়ে আছে গোটা জগৎ। বন্ধ রয়েছে সব ধরণের ক্রীড়াযজ্ঞ। ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত হয়ে আছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ওইসব বিষয় নিয়ে বেশি চিন্তিত নন ভারতের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্টরা। তারা আইপিএল নিয়েই বেশি চিন্তিত! এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভারতে চলছে ৩ সপ্তাহের লকডাউন।

Shamol Bangla Ads

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র তাই সংবাদ মাধ্যম আইএএনএসকে জানিয়েছেন, যদি আইসিসি অক্টোবরের টি-২০ বিশ্বকাপ স্থগিত করে দেয় তবে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করা যেতে পারে।

জানা গেছে, ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও আইপিএল প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয় ১৫ এপ্রিলে। ওই তারিখে আইপিএল আয়োজন সম্ভব কি-না তা নিয়ে ডাকা বৈঠকও লকডাউনের কারণে বসেনি। আইপিএলের এবারের আসর তাই বাতিল হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি মালিকরাও সংক্ষিপ্ত করে দর্শক শূন্য স্টেডিয়ামে আইপিএল আয়োজনের আশা করছেন।

Shamol Bangla Ads

তবে এক বিসিসিআই সূত্র বলেন, ‘এখন বর্ডারগুলোতে লকডাউন চলছে। অস্ট্রেলিয়া জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ মাস বর্ডার লকডাউন রাখবে তারা। করোনা অতিমারী রোধে যুক্তরাজ্যও একই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বর্ডার বন্ধ রাখার ব্যাপারে ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে তা এখনই বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কেবল অক্টোবর-নভেম্বরেই আইপিএল আয়োজন সম্ভব। কিন্তু ওই সময় আবার টি-২০ বিশ্বকাপের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি আরও বলেন, ‘যদি আইপিএল টি-২০ বিশ্বকাপটা কোন কারণে স্থগিত করে তাহলে আমরা ছয় মাস আন্তর্জাতিক বর্ডার বন্ধ থাকলেও আইপিএল আয়োজন করতে পারবো। তার আগে অবশ্যই করোনাভাইরাসের প্রাদুর্ভাব থামতে হবে। সবকিছু মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আসতে হবে। এর মধ্যে অনেক অংক আছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ওয়ার্নের সেরা ভারতীয় একাদশের অধিনায়ক সৌরভ পরবর্তী সংবাদ জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম এখন করোনা চিকিৎসা কেন্দ্র

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads