ads

সোমবার , ৩০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জ্বরে ও শ্বাসকষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ॥ আশপাশের ১০ বাড়ি লকডাউন

খবর টি পড়েছেন : ৪৯৭
নালিতাবাড়ীতে জ্বরে ও শ্বাসকষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ॥ আশপাশের ১০ বাড়ি লকডাউন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ৩ দিন জ্বর এবং শ্বাসকষ্টে ভুগে মারা গেছেন আব্দুল আওয়াল (৫৮) নামে এক নির্মাণ শ্রমিক। ২৯ মার্চ রবিবার রাতে উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। তিনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশপাশের অন্ততঃ ১০টি বাড়ি রাতেই ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে সোমবার সকালে করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে প্রেরণের জন্য জেলা সিভিল সার্জন ডাঃ এ কে এম আনওয়ারুর রউফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের উপস্থিতিতে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ওই ব্যক্তির দাফনের প্রস্তুতি চলছে।

Shamol Bangla Ads

জানা যায়, পেশায় নির্মাণ শ্রমিক আব্দুল আওয়াল ১০-১২ বছর ধরে হাঁপানি রোগে ভুগছিল। বর্তমানে সে বাগেরহাটের রামপাল খয়লারহাট এলাকায় একটি পাইলিং কনস্ট্রাকশনে শ্রমিকের কাজ করছিল। করোনাভাইরাসের প্রভাবে সারাদেশে অঘোষিত লকডাউন চলায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় আওয়াল সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকদের সাথে গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি পলাশীকুড়ায় ফিরে আসে। এরই মধ্যে রবিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং একপর্যায়ে রাতেই সে নিজ বাড়িতে মারা যায়।
মৃতের ভাতিজা জাকির হোসেন (৩২) জানান, আমার চাচা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের রোগী ছিলেন। তার শরীরে কোন জ্বর, গলাব্যথা বা পাতলা পায়খানা এমন কোন লক্ষণ ছিল না। রবিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, এলাকা থেকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর আসে। ফলে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ কারণে জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলে তাদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয়দের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ এ কে এম আনওয়ারুর রউফ বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। আর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৃত ব্যক্তির বাড়িসহ এর আশেপাশের বাড়িগুলো লকডাউন থাকবে। কেউ বাড়ির বাইরে যেতে কিংবা বাইরে থেকে কেউ এখানে যাতায়াত করতে পারবেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জীবাণুনাশক স্প্রে করছে রেড ক্রিসেন্ট ইউনিট পরবর্তী সংবাদ শেরপুরে করোনা প্রতিরোধে পৌরসভার জীবাণুনাশক স্প্রে কাজে যুক্ত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads