ads

রবিবার , ২৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ৩৫৪
শেরপুরে কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় শেরপুরেও সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউনের চতুর্থ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি ২৯ মার্চ রবিবার দুপুরে শহরের নবীনগর, চকপাঠক, পশ্চিমশেরী ও নওহাটা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক কর্মহীন মানুষদের মাঝে ওই খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল, কাঁচা মরিচ, সাবান ইত্যাদি।

Shamol Bangla Ads

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকসমাগম বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। আমরা সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ওইসব খাদ্য বিতরণ শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, এনডিসি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে বাড়িতে বসেই খাদ্যসামগ্রী পেয়ে বেজায় খুশি নিম্নআয়ের কর্মহীন মানুষরা। কেউ কেউ বলেছেন, ‘কাজ-কাম নাই। ঘরতে বাইর হইতে পারি না। কী খামু, কার কাছে যামু, কোথায় পামু, এ নিয়া খুবই চিন্তায় আছিলাম। আল্লায় অহন একটা ব্যবস্থা করছে। আমগরে জন্য খুব ভালো হইছে। শেখের বেডি হাসিনা আছে বলেই আমগো ভাগ্যে ওই খাবার জুটছে’। তারা জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লকডাউনের চতুর্থ দিন ॥ শেরপুরে হঠাৎ শিথিল পরিবেশ! পরবর্তী সংবাদ শেরপুরের ৫ উপজেলায় কর্মহীনদের বাড়ি বাড়ি যাচ্ছে খাদ্যসামগ্রী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads