স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণা কার্যক্রম চালাচ্ছে ব্র্যাক। ওই কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর আঞ্চলিক অফিসের তত্বাবধানে শেরপুর পৌরসভা, সদর উপজেলার বাজিতখিলা, নন্দীর বাজারসহ বিভিন্ন এলাকায় করোনার লক্ষণ ও তা থেকে বেঁচে থাকার কৌশল সম্পর্কিত সচেতনতামুলক মাইকিং করা হয়। তাছাড়া কর্মীদের মাধ্যমে প্রায় ১৯ হাজার লিফলেট সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সচেতনতায় ব্র্যাক অফিসে আগমনকৃত সকল জনসাধারণের জন্য হ্যান্ড স্যানিটাইজার এর মাধ্যমে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ব্র্যাক শেরপুর অঞ্চলের এলাকা ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স-দাবী) আল আমিন। ব্র্যাক শেরপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (মাইক্রোফাইন্যান্স-দাবী) আনোয়ার হোসেন জানান, ব্র্যাক কেন্দ্রিয় কার্যালয়ের নির্দেশনা মোতাবেক শীঘ্রই মানবিক সহায়তা কার্যক্রম শুরু হবে।























