ads

শনিবার , ২৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্ত করো হে সবার সঙ্গে যুক্ত করো হে বন্ধ : শিবশঙ্কর কারুয়া শিবু

খবর টি পড়েছেন : ৩৫৫
মুক্ত করো হে সবার সঙ্গে যুক্ত করো হে বন্ধ : শিবশঙ্কর কারুয়া শিবু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চিরচেনা পৃথিবীটা পাল্টে গেছে। মানুষের কোলাহলে পৃথিবীর কোন শহরই বোধহয় আর মুখরিত নেই। বিশেষ করে আমাদের অতি পরিচিতি বিখ্যাত শহরগুলো।
দুই হাজার বিশ সালের প্রথম জানুয়ারিতেই আমরা কেউ কী ভেবেছি যে, এইরকম একটা মহাদুর্যোগের সম্মুখীন হবে মানুষ!( অন্তত আমি ভাবিনি) আর দেখুন পৃথিবীর অন্য কোন প্রাণী ইহাতে আক্রান্ত নয়।একমাত্র টার্গেট গ্রুপ মানুষ প্রাণী। মানুষ ব্যতীত অন্য কারো এতে কিছু যায় আসে না।গরু ছাগল হাঁস মুরগী বাঘ ভাল্লুক মহিষ হাতি গন্ডার বৃক্ষ লতাপাতা দুব্বা ঘাস ফড়িং…….. সবাই বরং খুশি। মানুষের অত্যাচারে ওদের আবাসভূমি নষ্ট হচ্ছিল। মানুষের বুদ্ধিমত্তার কাছে পেরে উঠছিলো না।এখন……..!!
কবি লিখেছেন না….
“যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ”
আজকে কবির বানীকে উল্টিয়ে বলতে হবে….
মুক্ত করো হে সবার সঙ্গে যুক্ত করো হে বন্ধ

Shamol Bangla Ads

আচ্ছা এরপর কি হবে! এই যে আমরা বাড়িতে বন্ধ থাকছি।কোথাও যাচ্ছি না।কারো সাথে মিশছি না।তারপর? এখনো তো ঔষধ টিকা প্রতিষেধক আবিষ্কার হয়নি।যতদিন না হচ্ছে ততদিন আমরা কেমন করে থাকবো?এই চৌদ্দ দিন বা আঠাশ দিন পার হওয়ার পর? তারপর কী আমরা স্বাভাবিক জীবনে ফিরবো? নাকি এখনকার মতোই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে!কতদিন?
মানুষ ব্যতীত অন্য সকল প্রাণী মারা গেলে কী মানুষের সমাজের মতো এমন মমত্ববোধ প্রকাশ পেতো!অথচ গতকাল দেখলাম আমেরিকায় এক বাঙালির মৃত্যুতে মানুষের ছোঁয়া বাঁচিয়ে ক্রেন দিয়ে তাকে সমাধিস্থ করা হচ্ছে। আমাদের সকলের জীবনের বাস্তবতা আজ এইরকমই।আজকে মানুষের পাশে মানুষের সহানুভূতি জানানোর বাস্তবতাটুকুও নেই।
আমরা কী নির্বিচারে নিষ্ঠুরভাবেই না প্রকৃতি পরিবেশ প্রাণী বৃক্ষের ক্ষতি সাধন করেছি!! রবীন্দ্রনাথ ঠাকুরের বলাইয়ের মতো করে কতজনের মনপ্রাণ কেঁদে ওঠতো গাছের পাতা ছিঁড়লে!
পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক শেরপুর এলেন। সারাদিন পাখির উপর সেমিনার আলোচনা। বললেন, পাখি বাঁচলে পৃথিবী বাঁচবে।মানুষ বাঁচবে। পৃথিবী থেকে শকুন পাখি কমে যাওয়ায় কী বিপদের সম্মুখীন হয়েছে পরিবেশ! সেদিন তিনি চমৎকার করে বুঝিয়ে ছিলেন। পাখি শিকার বন্ধের কথা বলেছেন। অথচ আমরা মানুষ কী আনন্দ নিয়ে উল্লাস করেই না বনের ভিতর যাই পাখি শিকার করতে। নিরিহ প্রাণী হরিণ শিকার করে উচ্ছ্বাসে মেতে উঠি।
এরা কী আজ প্রতিশোধ নিচ্ছে!

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সম্প্রীতির বন্ধন সুদৃঢ়… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি : বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা :…

সর্বশেষ - মতামত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads