ads

শনিবার , ২৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা প্রতিরোধে শেরপুর জেলায় ১শ টন চাল ও ৭ লাখ টাকা বরাদ্দ

খবর টি পড়েছেন : ৩০৫
করোনা প্রতিরোধে শেরপুর জেলায় ১শ টন চাল ও ৭ লাখ টাকা বরাদ্দ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শেরপুর জেলায় ১শ মেট্রিকটন চাল ও নগদ ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২৭ মার্চ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসাবে বিতরণের জন্য জেলা প্রশাসক বরাবরে ওইসব চাল ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে পরিচালিত ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ‘প্রেস শেরপুর’-এ ওইসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন।
তিনি আরও লিখেছেন, ওই বরাদ্দ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপ-বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শেরপুর সদরে ১৫ মে.টন চাল ও নগদ এক লাখ টাকা, নকলায় ১১ মে.টন চাল ও নগদ ৭৫ হাজার টাকা, নালিতাবাড়ীতে ১৩ মে.টন চাল ও নগদ ৯০ হাজার টাকা, শ্রীবরদীতে ১২ মে.টন চাল ও নগদ ৮০ হাজার টাকা, ঝিনাইগাতী উপজেলায় ১০ মে. টন চাল ও নগদ ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখা ও গৃহে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী টহল শুরু করেছে। জনস্বার্থে সেনাবাহিনীর এ টহল অব্যাহত থাকবে। বাড়িতে অবস্থান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সচেতন থাকুন, অপরকে সচেতন করুন, সুস্থ থাকুন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন মানবিক সহায়তা হিসাবে জেলা প্রশাসন থেকে ১৫ মে.টন চাল ও নগদ এক লাখ টাকা বরাদ্দ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত তালিকা তৈরি করে এসব মানবিক সহায়তা বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা সংক্রমণ রোধে নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে… পরবর্তী সংবাদ করোনা প্রতিরোধে শেরপুর জেলায় আরও ১শ টন চাল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads