ads

শুক্রবার , ২০ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ২৯২
শেরপুরে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকসহ গ্রেফতার ২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে শহরের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের নবীনগর এলাকার নূর আলীর ছেলে রফিক মিয়া (৩২) ও সদর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে বাদশা মিয়া (৩৫)।
জানা যায়, সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গ্রামের হতদরিদ্র পরিবারের ওই শিশুর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় সে মায়ের সাথে শহরের নাগপাড়া ওয়্যারলেস মোড়ে থাকতো। গত ১৫ মার্চ বিকেলে নাটক দেখানোর কথা বলে ওই শিশুকে বাড়ি থেকে ডেকে নিউমার্কেট নিয়ে যায় রফিক ও বাদশা। পরে নিউমার্কেট ভবনের দ্বিতীয় তলায় একটি পরিত্যক্ত ঘরে বাদশা মিয়ার সহযোগিতায় ওই শিশুকে ধর্ষণ করে রফিক। ওই ঘটনা গোপন রাখতে নানা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুকে সন্ধ্যায় বাসায় পাঠিয়ে দেয় তারা। পরদিন বাড়িতে শিশুটির পেটব্যথা ও রক্তক্ষরণ শুরু হলে তার মা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের কাছে ধর্ষণের বিষয়টি ধরা পড়লে ওই শিশু তার মাকে সব ঘটনা জানায়। পরে ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর মা বাদী হয়ে রফিক ও বাদশা মিয়াকে আসামি করে শেরপুর সদর থানায় মামলা করলে পুলিশ রাতেই তাদের গ্রেফতার করে।

Shamol Bangla Ads

এদিকে ধর্ষকদের কঠোর শাস্তি দাবি করে শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, যারা তার মেয়ের এই সর্বনাশ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, অভিযোগের পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নতুন সদস্যদের যোগদানপত্র বিতরণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে চাঁদা না পেয়ে মাছ ধরার খড়া গুড়িয়ে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads