ads

বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৩ জন হোম কোয়ারেন্টাইনে, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা

খবর টি পড়েছেন : ৩০০
শেরপুরে ১৩ জন হোম কোয়ারেন্টাইনে, পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৫ জন ভারতের, ৩ জন ইটালির, ২ জন সৌদি আরবের, চীন, সিঙ্গাপুর ও মালয়েশিয়া ফেরত ১ জন করে। এদিকে শেরপুর জেলার সকল পর্যটনকেন্দ্রগুলো বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে বড় ধরনের জনসমাগম এবং পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ ঠেকাতে গারো পাহাড়ে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। মধুটিলা ইকোপার্ক ও গজনী অবকাশ বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। পাশপাশি জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হচ্ছে।
সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, করোনা পজিটিভ রোগীর সংষ্পর্শে আসার কারণে তাদের মধ্যে যদি সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনও সমস্যা দেখা দেয় তবে টেলিফোনে সংশ্লিষ্ট ডাক্তার বা সিভিল সার্জনকে জানাতে বলা হয়েছে। এছাড়াও যদি করোনার কোন সংক্রামন পাওয়া যায়, তাহলে তা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে। এদিকে জেলায় বিভিন্ন হাসপাতালে ১৫০টি শয্যা প্রস্তুতিসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায়… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে আদিবাসীদের ভূমি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads