ads

বুধবার , ১৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিডিক্লিনের উদ্যোগে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ৩৫১
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিডিক্লিনের উদ্যোগে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বিডি ক্লিন’র উদ্যোগে সারাদেশে ১০০টি স্থান পরিচ্ছন্ন করেছে। তার মধ্যে কাজ করেছে বিডিক্লিন শেরপুর ও বিডি ক্লিন নকলা উপজেলা এ ২টি টিম। ১৭ মার্চ মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সেচ্ছাসেবী সংগঠন ”বিডি ক্লিন শেরপুরের ৩৯তম বিশেষ ইভেন্টে শেরপুর সদর থানা সংলগ্ন সিএনজি ষ্টেশনের সামনের ময়লার বাগার পরিষ্কার পরিচ্ছন্ন শত ফুট জায়গা পরিস্কার করে প্রায় ১০০ সদস্য ১০০ ফুলের চারা রোপন করে বিডি ক্লিন শেরপুর টিম।

Shamol Bangla Ads

বিডি ক্লিন শেরপুর জেলা সমন্বয়ক আল আমিন রাজু সভাপতিত্বে সহ সমন্বয়ক মেহেদী হাসান শামীমের সঞ্চলনায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রাসেল নোমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, উপদেষ্টা মন্ডলী সদস্য জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র চেয়ারম্যান নুর ই আলম চঞ্চল, সাধারণ সম্পাদক নাজমুল আলম, উদিচির সহ-সভাপতি এরশাদ আলী, খায়রুল ইসলাম প্রমুখ। ওইসময় বিডি ক্লিন শেরপুর এর বিভিন্ন ইউনিট এর মনিটরগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা সমন্বয়ক আল আমিন রাজু বলেন, আমরা বঙ্গবন্ধুর এর কন্ঠে কন্ঠ মিলিয়ে বলছি “এবারের সংগ্রাম, আমাদের দেশকে ময়লামুক্ত করার সংগ্রাম। এবারের সংগ্রাম পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার সংগ্রাম”। তিনি আরও বলেন সকলের সহযোগিতা পেলে শেরপুর জেলা হবে দেশের প্রথম পরিচ্ছন্ন জেলা। পরে অনুষ্ঠানে পুলিশ লাইন ইউনিট এর মনিটর আশরাফুল আলমকে জেলা টিমের সেরা সদস্য নির্বাচিত করে সনদ ও পুরস্কার করা হয়।
উল্লেখ্য, মুজিব শতবর্ষের বিশেষ কার্যক্রম হিসেবে বিডি ক্লিন শেরপুরের তরুণ-তরুণী মিলে ১০০ সদস্য ১০০ স্কয়ার ফুট জায়গা পরিষ্কার করে সেখানে ১০০ ফুলেল চারা গাছ রোপ করে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্বরণীয় করে রাখলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কৃষক লীগের আলোচনা ও দোয়া পরবর্তী সংবাদ নকলায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে শিশু-মহিলাসহ আহত ৭

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads