ads

বুধবার , ১৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবরার হত্যা হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে ॥ শুনা‌নি ৬ এপ্রিল

খবর টি পড়েছেন : ১৯৮
আবরার হত্যা হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে ॥ শুনা‌নি ৬ এপ্রিল
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্ত‌র হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ন‌থি। আদালতের নি‌র্দেশে আগামী অভিযোগ গঠন শুনা‌নি হ‌বে ৬ এপ্রিল। ১৮ মার্চ বুধবার মামলা‌টি দ্রুতবিচা‌র ট্রাইব্যুনালে স্থানান্ত‌রের বিষ‌য়ে সরকা‌রি গে‌জে‌টের পর ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ ওই আদেশ দেন।

Shamol Bangla Ads

এর আগে গত ১৭ ফেব্রুয়া‌রি মামলা‌টি দ্রুতবিচার ট্রাইব্যুনালে স্থানান্ত‌রে আবরা‌রের বাবা বরকতউল্লাহ সরকা‌রি দফতরে চি‌ঠি দেন। প‌রে গত ১৫ ম‌ার্চ মামলা‌টি দ্রুতবিচার ট্রাইব‌্যুনাল-১ এ স্থানান্ত‌রের আদেশ দি‌য়ে গে‌জেট প্রকাশ ক‌রে আইন মন্ত্রণালয়।

গত ১২ জানুয়া‌রি ঢাকার অতি‌রিক্ত মেট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট কায়সারুল ইসলাম মামলা‌র বিষ‌য়ে পরবর্তী পদ‌ক্ষেপ নি‌তে মহানগর দায়রা জজ আদাল‌তে বদ‌লির আদেশ দেন। এরপর ২ দফায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন রাখা হলেও মামলা‌টি দ্রুত বিচা‌রে স্থানান্তরের গে‌জেট না হওয়ায় শুনা‌নি পি‌ছি‌য়ে যায়। গত বছর ১৩ ন‌বেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল ক‌রেন গো‌য়েন্দা পু‌লিশের (ডি‌বি) লালবাগ জোনাল টি‌মের প‌রিদর্শক ওয়া‌হিদুজ্জামান।

Shamol Bangla Ads

প‌রে ১৮ নবেম্বর অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ৪ আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প‌রোয়ানা অনুযায়ী গ্রেফতার কর‌তে না পারায় গত ৩ ডি‌সেম্বর তা‌দের সম্পদ ক্রো‌কের নি‌র্দেশ দেওয়া হয়। ৫ জানুয়া‌রির ম‌ধ্যে ক্রোকী প‌রোয়ানা তা‌মি‌লের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছিল।

এরপর গত ৫ জানুয়া‌রি পলাতক আসা‌মি‌দের হা‌জি‌রে বিজ্ঞ‌প্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকা‌শের বিষ‌য়ে প্র‌তি‌বেদন দা‌খি‌লের এক‌দিন আগে মোর্শেদ অমত্য ইসলাম না‌মে পলাতক এক আসা‌মি আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আবেদন ক‌রেন। আদালত জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে তা‌কে কারাগা‌রে পাঠান।

এখন পলাতক থাকলেন আর ৩ আসা‌মী। তারা হ‌লেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। এর ম‌ধ্যে মোস্তবা রা‌ফিদের নাম এজাহা‌রে ছিল না। মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এজাহার বহির্ভূত ৬ জন। গ্রেফতারদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত চলাকালে মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে ২১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারদের ম‌ধ্যে ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত ও এস এম মাহমুদ সেতু ছাড়া বাকি সবাই এজাহারভুক্ত আসামী। এর ম‌ধ্যে ৮ জন আদাল‌তে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। তারা হলেন- ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও এএসএম নাজমুস সাদাত।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেয়ার মামলায়…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads