ads

বুধবার , ১৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬০
করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৮ মার্চ বুধবার বিকেলে এক সংবাদসম্মেলনে এমন তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)। বিভাগটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এছাড়া নতুন চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের ওপরে। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

Shamol Bangla Ads

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তখন তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। এরপর ১৪ মার্চ শনিবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো দুজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান। এরপরে আরও তিনজনের করোনা শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। সবশেষ দুদিন আগে আরও দুজনের করোনা শনাক্ত হওয়ার কথা জানায় সেব্রিনা ফ্লোরা। আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩৪১ জনের পরীক্ষা হয়েছে। সন্দেহজনক ধরে আরো ১৬জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রয়োজনে আন্তঃজেলা বাস যোগাযোগ বন্ধ হতে পারে :… পরবর্তী সংবাদ আবরার হত্যা হত্যা মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালে ॥ শুনা‌নি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads