ads

মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

খবর টি পড়েছেন : ২৪০
শেরপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট ফাতেমাতুজ্জরা শ্যামলী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Shamol Bangla Ads

এছাড়া জজকোর্ট অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ও ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদসহ বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীসহ অন্যান্য নেতা এবং বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
ভোরে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে নেতা-কর্মীদের নিয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

এদিকে কালেক্টরেট ভবন অঙ্গনে পুষ্পার্ঘ অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, প্রেসক্লাব শরিফুর রহমান, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ ভট্টাচার্য, কমল চক্রবর্তী, আবুল কালাম আজাদ, হুইপকন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।
দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট জামে মসজিদে, জেলা আওয়ামী লীগের উদ্যোগে সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন ও ধর্ম সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়ার তত্ত্বাবধানে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায়, জেলা পরিষদের উদ্যোগে চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানের তত্ত্বাবধানে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায়, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী ও যুগ্ম আহবায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর উদ্যোগে শহরের শীতলপুর বাগে জান্নাত মহিলা মাদ্রাসায়, পৌরসভার উদ্যোগে প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলের তত্ত্বাবধানে পৌর জামে মসজিদে ও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর তত্ত্বাবধানে শহরের অষ্টমীতলা মাদ্রাসা ও এতিমখানায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের নেতা আলহাজ্ব মোঃ খোরশেদ আলম ইয়াকুবের তত্ত্বাবধানে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় পৃথক পৃথকভাবে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিন সকাল থেকে জেলা, উপজেলা ও শহরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ ভবন আলোজসজ্জা করা হয়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে দলীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিশেষ তোরণ নির্মিত হয়েছে। সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করায় পুরো শহর সেজেছে নতুন সাজে। রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে সরকারি ও দলীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে আতশবাজি করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এম এ পাবলিক স্কুলে ‘বঙ্গবন্ধু’ দেয়ালিকা প্রদর্শনী পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads