স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য তরুণ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রুবেল (৪৪) আর নেই। তিনি ১৫ মার্চ রবিবার দুপুরে শহরের সজবরখিলাস্থ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন সোমবার সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া দষ্টিপাড়া গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

ওইসময় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, মরহুমের পিতা এডভোকেট আবুল মনসুর প্রমুখ।
এদিকে এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রুবেলের মৃত্যুতে দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে তার আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এদিন আইনজীবী সমিতির সদস্যরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন।
























