ads

বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিডি ক্লিন’র উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ভাস্কর্য পরিষ্কার

খবর টি পড়েছেন : ২৮৮
নকলায় বিডি ক্লিন’র উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ভাস্কর্য পরিষ্কার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘মুজিব শত বর্ষের অঙ্গীকার, নকলা হবে পরিষ্কার’ এ শ্লোগানকে ধারন করে মহান স্বাধীনতার মাস ও মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে শেরপুরের নকলায় ‘বিডি ক্লিন’ এর উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আশপাশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিষ্কার করার মাধ্যমে ১৬তম পরিচ্ছন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নকলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বর ও ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধুয়ে-মুছে পরিষ্কারের মাধ্যমে ওই কর্মসূচি বাস্তবায়িত হয়।
ওই পরিচ্ছন্ন কর্মসূচিটির উদ্বোধনসহ উপস্থিতিদের বিডি ক্লিনের নির্ধারিত শপথ বাক্য পাঠ করান নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
বিডি ক্লিন নকলা’র সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ওইসময় অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সাহেব আলী, মুক্তিযোদ্ধা নূর ইসলাম, মুক্তিযোদ্ধা আশরাফ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা বিডি ক্লিন’র সমন্বয়ক আল আমিন রাজু, সদস্য মো. আশরাফুল আলম, বিডি ক্লিন নকলা’র সহ-সমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, নকলা বিডি ক্লিন’র সদস্য রাজীব হাসান, নাসির উদ্দিন, নূর হোসেন, মকিব হাসান মামুন, শামীম আহমেদ, জাহাঙ্গীর রউফ শিবলু, রাজু আহমেদ, আরাফাত সরকার, রিজন, মোকছেদুল মমিন, মানিক মিয়া, আরিফ রব্বানী, রাকিবুর রহমান রাকিব, জিহাদুল ইসলাম, মুকসিদুল হাসান, আরিফ মিয়া, বায়েজিদ বোস্তামি, আরাফাত, আবু রায়হান, ফুয়াদ মুনতাছির, ইমতিয়াজ আহমেদ, আরিফ মিয়া, লুবায়িত ও মিথুন; বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বিডি ক্লিন নকলা’র অন্যান্য সদস্য ও শুভাকাঙ্খী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে ওই পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন।

Shamol Bangla Ads

বিডি ক্লিন নকলা’র সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন বলেন, যেসকল ত্যাগী মানবদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাঙালি, সেসকল মুক্তিযোদ্ধাদের সম্মানে ও স্মরণে নির্মিত হওয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বর ও ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ৭ মার্চ এর আগেই ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সেখানে কর্মসূচি পরিচালনার জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার ওই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর গজনী অবকাশ ঘুরে গেলেন র‌্যাব মহাপরিচালক বেনজীর… পরবর্তী সংবাদ শেরপুরে এসএমই মেলায় বসেছে বাহারী পণ্যের সমাহার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads