স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ রবিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ লাইন্স মিলনায়তনে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিহত পুলিশ সদস্য সার্জেন্ট আহাদের ভাই সাংবাদিক এমএ হাকাম হীরা, আরতি রানী দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে কর্তব্য পালনকালে নিহত পুলিশদের পরিবারের সদস্যদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
























