ads

রবিবার , ১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় জাতীয় বীমা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ১৪৭
নকলায় জাতীয় বীমা দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে শেরপুরের নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীমা প্রতিনিধি ও গ্রাহক এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে সেখানে উপজেলা নির্বহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আল-আমিন একক বীমা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও নকলা সার্ভিস সেল ইনচার্জ মোঃ মোকছেদুল ইসলাম, পপুলার একক বীমা প্রকল্প নকলা সার্ভিস সেল ইনচার্জ আব্দুলাহ চৌধুরী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নকলা সাংগঠনিক অফিস ইনচার্জ ও জেলা কো-অর্ডিনেটর শফিকুল আলম, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সার্বজনীন বীমা প্রকল্প নকলা সাংগঠনিক অফিস ইনচার্জ মোঃ ইমাদ সোহেল, ফারইষ্ট একক বীমা প্রকল্প নকলা সাংগঠনিক অফিস ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান প্রমুখ।
সভা শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও উপজেলা পরিষদ নতুন হলরুমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বীমার গুরুত্ব বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অন্যতম উপাদান হলো… পরবর্তী সংবাদ শেরপুরে শহীদ আব্দুর রশিদ মেমোরিয়াল একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads