ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিল্লির দাঙ্গা নিয়ে মমতা ব্যানার্জির কবিতা ‘নরক’

খবর টি পড়েছেন : ১৭১
দিল্লির দাঙ্গা নিয়ে মমতা ব্যানার্জির কবিতা ‘নরক’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির তীব্র সমালোচকদের একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার দেশটির নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে মোদি সমর্থকদের দাঙ্গার বিরুদ্ধে একটি কবিতা লিখেছেন তিনি। টানা ৪ দিন ধরে দাঙ্গার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ২শ ছাড়িয়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে দাবি করে দিল্লি পুলিশ ১৮ মামলা ও সহিংসতার সঙ্গে জড়িত থাকার দায়ে ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে।

Shamol Bangla Ads

মমতার কবিতাটি এ রকম-

নরক>>>

Shamol Bangla Ads

কোথায় আছি?

কোথায় চলেছি?

স্বর্গ পেরিয়ে নরকে!

চলে গেল কত কত প্রাণ

ফিরবে না আর কোনদিন।
ঝরলো রক্ত,

পড়লো লাশ।

জ্বলছে ক্রোধের আগুন,

হোলির আগেই

রক্তের হোলি

মনুষ্যত্ব বড় করুণ।
ঠিকানার লড়াই

হারিয়ে যাচ্ছে

বন্দুকের নলের তুফানে দেশ,

শান্ত দেশ

অশান্ত হল-

গণতন্ত্র কি তবে শেষ?
কে দেবে উত্তর?

আর কি হবে সমাধান

তুমি-আমি নীরব-বধির

নরক হল পীঠস্থান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক আর নেই পরবর্তী সংবাদ করোনা আতঙ্কে সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads