ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা আতঙ্কে সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ২৭৮
করোনা আতঙ্কে সৌদিতে ওমরাহ যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সৌদি আরবে ওমরাহ যাত্রীদের প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর বিবিসির
সৌদিতে আসা পর্যটকদের মদিনায় পবিত্র মসজিদে নববীতে প্রবেশের অনুমতিও আপাতত দেওয়া হবে না। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর পর্যটকদের সৌদিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।
উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে বসবাসরত সৌদি নাগরিকরা এতদিন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই নিজেদের দেশে যাওয়া-আসার সুযোগ পেতেন। তাদের সেই সুযোগও আপাতত স্থগিত থাকছে।

Shamol Bangla Ads

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক। তারা করোনাভাইরাস ছড়িয়ে পড়া দেশগুলোতে তাদের নাগরিকদের ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরারেস প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় ৪০টি দেশে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে; মৃত্যু হয়েছে ২ হাজার ৮০১ জনের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দিল্লির দাঙ্গা নিয়ে মমতা ব্যানার্জির কবিতা ‘নরক’ পরবর্তী সংবাদ এবার দক্ষিণ কোরিয়ায় বাড়ছে করোনাভাইরাসের রোগী

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads