ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার থানা পুলিশের উদ্যোগে কাংশা ইউনিয়নের আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি আনারুল্লাহ, সাধারন সম্পাদক একেএম বেলায়েত হোসেন, কাংশা ইউনিয়ন কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি ফখরুজ্জামান প্রমুখ।এ সমাবেশে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে।























