ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার জামিন আবেদন ফের নাকচ

খবর টি পড়েছেন : ২১৪
খালেদা জিয়ার জামিন আবেদন ফের নাকচ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় উচ্চ আদালতে জামিন মেলেনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। বৃহস্পতিবার বেলা ২টার দিকে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করে দেন।
এর আগে সকালে বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন জমা নেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওই প্রতিবেদন পড়ে শোনান আদালত।
আদালতে দেওয়া ওই স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিতে সম্মত হননি। পরে আদালত আদেশের জন্য ২টায় সময় নির্ধারণ করেন।

Shamol Bangla Ads

সাবেক প্রধানমন্ত্রী খালেদার জামিন আবেদনের ওপর আদেশকে কেন্দ্র করে সকাল থেকেই সবার চোখ ছিল উচ্চ আদালতের দিকে। খালেদা জিয়া কি জামিন পাবেন? নাকি আবেদন খারিজ হয়ে যাবে? -এ নিয়ে জনমনে ছিল ব্যাপক জল্পনা-কল্পনা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। গত বছরের এপ্রিল মাস থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মশা আপনাদের ভোট যেন খেয়ে না ফেলে :… পরবর্তী সংবাদ পাইকারি ও খুচরা পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads