ads

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মশা আপনাদের ভোট যেন খেয়ে না ফেলে : শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৩
মশা আপনাদের ভোট যেন খেয়ে না ফেলে : শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মশা যেন ভোট খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। মশা নিয়ন্ত্রণে ঢাকার নতুন মেয়র ও কাউন্সিলরদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নব-নির্বাচিত ২ মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, দেশে ডেঙ্গু সমস্যা প্রকট আকারে ধারণ করছে। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে সবাইকে ব্যবস্থা নিতে হবে। সেদিকেও আপনাদের (নতুন মেয়র ও কাউন্সিলরদের) দৃষ্টি দিতে হবে। মশা আপনার ভোট যেন খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে। সেদিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। যেন সঠিক ভাবে এটা (মশা নিয়ন্ত্রণে ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ) করা হয়।

করোনো ভাইরাস সংক্রমণ রোধে সরকারের প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মাঝেমধ্যে একেকটা ঝামেলা আসে। এখন যেমন করোনা ভাইরাস দেখা দিয়েছে। এর থেকে কীভাবে বাংলাদেশকে মুক্ত করা যায় তার জন্য যথাযথ পদক্ষেপ আমরা নিচ্ছি।

Shamol Bangla Ads

‘এখনও আমাদের দেশে (করোনা ভাইরাস) আসেনি। কিন্তু এরকম যদি দেখা যায় সে জন্য আমরা ডেডিকেডেট একটা হাসপাতাল আলাদা করে দিয়েছি। সেখানে নার্স, ডাক্তার যারা সার্ভিস দেবে তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের জন্য পোষাক, তাদের সুরক্ষার ব্যবস্থা, সেগুলো করছি। সঙ্গে সঙ্গে যে নির্দেশনাগুলো যাচ্ছে সবাইকে তা মেনে চলতে হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নব-নির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরপর ২ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম পরবর্তী ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রাথমিক শিক্ষা সমাপনীতে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪২২… পরবর্তী সংবাদ খালেদা জিয়ার জামিন আবেদন ফের নাকচ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads