ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩৭
শেরপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে নারীদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। তাই ১৮ বছরের নিচে কোন মেয়ে ও ২১ বছরের নিচে কোন ছেলেকে বিয়ে দিলে সংশ্লিষ্ট অভিভাবককে বিধি অনুযায়ী দণ্ড প্রদান করা হবে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবে না। এ ছাড়া নারী নির্যাতন রোধে সবাইকে সচেতন হতে হবে। এসব বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। তাই বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যআপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতাধীন উপজেলা তথ্যকেন্দ্র কার্যালয় আয়োজিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, জেলা কর্মকর্তা আসলাম উদ্দিন, তথ্যসেবা কর্মকর্তা সেতু রাণী সূত্রধর, সদর উপজেলার পূর্বশেলী এলাকার গৃহবধূ জান্নাত আরা, পশ্চিমশেরী এলাকার রেশমা বেগম, চরভাবনা এলাকার স্বপ্না বেগম প্রমুখ।
বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, তথ্যসেবা সহকারী মিনারা ইয়াসমিন, আজিজুন্নাহারসহ বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক ছাত্রী ও গ্রামীণ নারী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর ৩ ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল ভাতাভোগী… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads