ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৮
নালিতাবাড়ীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে উপজেলার রূপনারায়ণকুড়া মাদরাসা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় ৩-১ সেটে ফিরোজ-লিটন একাদশকে হারিয়ে নালিতাবাড়ী পৌরসভা একাদশ জয়লাভ করে। খেলায় পৌরসভা একাদশের রশিদ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।

Shamol Bangla Ads

সাবেক এমএলএ আব্দুল হাকিম স্মৃতি সংসদের আয়োজনে ওই খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সিরাজদিখান উপজেলার ভাইস-চেয়ারম্যান নাহিদ, কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মুকুল, রূপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সরকার গোলাম ফারুক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের পূর্ণদিবস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads