ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সুতি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান

খবর টি পড়েছেন : ৩৬০
নকলায় সুতি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ দেশব্যাপি অবৈধ নদী দখলদারদের উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে শেরপুরের নকলার সুতি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপি পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম।

Shamol Bangla Ads

অভিযানকালে প্রকৌশলী মাজহারুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, সুতি নদী থেকে শুরু করে পুরাতন ব্রহ্মপুত্র নদ পর্যন্ত প্রায় ১০ কি.মি. নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পুনরায় খনন কাজের জন্য চলতি অর্থ বছরেই দরপত্র আহবান করা হবে এবং নদী খননের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধিসহ মাছচাষ এবং শুষ্ক মৌসুমে নদীর সঞ্চিত পানি কৃষিকাজে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া নদীর দু’পাড়ে সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষারও পরিকল্পনা রয়েছে। অভিযানকালে ৪ একর ৫৫ শতক জায়গার ওপর অবৈধ দখলদারদের ২২টি পুকুর উচ্ছেদ করা হয়। ওইসময় প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারি এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ছাত্র–শিক্ষক সম্প্রীতি সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর ৩ ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল ভাতাভোগী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads