ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মোবারকপুর ছাত্র-যুব সেবা সংঘের কর্মকর্তাদের পরিচিতি ও অফিস উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৮
শেরপুরে মোবারকপুর ছাত্র-যুব সেবা সংঘের কর্মকর্তাদের পরিচিতি ও অফিস উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের নবগঠিত মোবারকপুর ছাত্র-যুব সেবা সংঘের পরিচিতি ও অফিস উদ্বোধন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার রাতে প্রথমেই ফিতা কেটে ওই সংঘের অফিস উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি এ ক্লাব গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সুস্থ মন ও দেহ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এজন্য তিনি ক্লাবের কর্মকর্তাদের এ চর্চার মধ্য দিয়ে এলাকায় সন্ত্রাস-মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকাকে আলোকিত করতে বিশেষ ভূমিকা রাখতেও আহবান জানান। আর ওইসব ইতিবাচক কর্মকাণ্ডে তার তরফ থেকে সার্বিক সহায়তা থাকবে বলেও আশ্বস্ত করেন।

Shamol Bangla Ads

এ উপলক্ষে মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম লেবুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, আখের মামুদ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম, ৮নং পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তা, মোবারকপুর কৃষক সমিতির সভাপতি ছামিদুল হক কাবুল, সাবেক সভাপতি জমির উদ্দিন ফুলু ও সোনার বাংলা যুব সংঘের সভাপতি বাকী বিল্লাহ। সমাজসেবক ডাঃ এসআরডি আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র-যুব সেবা সংঘের সভাপতি উজ্জল মিয়া ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফর্সা। পরে সংঘের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন প্রধান অতিথি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মহান শহীদ দিবস উপলক্ষে রফিকনগর সমাজ উন্নয়ন… পরবর্তী সংবাদ শেরপুরে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন-অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads